বালুরঘাট থানা মোড় সংলগ্ন এলাকার একটি সরকারি স্কুলের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তাঁরা সরকারি স্কুলের শিক্ষকদের কাছেই পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাঁদের দাবি, শিক্ষকরা কখনও জোর করে পারিশ্রমিক নেন না, বরং পড়ুয়ারাই স্বেচ্ছায় সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিক দিয়ে তাঁদের কাছে পড়াশোনা করে।
বিক্ষোভকারীদের বক্তব্য, ভারতের মতো গণতান্ত্রিক দেশে একজন ছাত্র বা অভিভাবকের অধিকার রয়েছে নিজের পছন্দ অনুযায়ী শিক্ষক নির্বাচন করার। সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করা উচিত নয় বলেই তাঁদের মত।
এদিন বালুরঘাট জেলা কালেক্টরেটের অদূরে অবস্থিত বালুরঘাট গার্লস হাই স্কুলের সামনে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবি, শিক্ষার স্বার্থে সরকারি শিক্ষকদের কাছ থেকে টিউশন পড়ার সুযোগ বজায় রাখা হোক।
