৮০ ও ৯০ দশকের বলিউড সিনেমা (Bollywood Movies) গুলিতে চোখ রাখলেই যাকে দেখা যেত তিনি হলেন কিংবদন্তী অভিনেতা অমরিশ পুরী (Amrish Puri)। দীর্ঘ অভিনয় জীবনে অনেক ছবিতে কাজ করেছেন। ২০০৫ সালে তিনি সকলকে ছেড়ে চলে যান। তবে তাঁর অভিনয় ও ডায়লগ আজও মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। এই অভিনেতা সম্পর্কে অনেকেই নানা বিষয় জানতে চান। তাই মাঝেই মধ্যেই সোশ্যাল মিডিয়াতে অভিনেতার নানা দিক নজরে আসে।
তবে আজ আমরা অভিনেতার সম্পর্কে কিছ বলবো না, বলবো তাঁর এক মাত্র কন্যাকে নিয়ে। যার সৌন্দর্য হার মানাবে অনেক বলিউড অভিনেত্রীকে। প্রসঙ্গত, অমরিশ পুরীর দুই সন্তান। ছেলের নাম রাজীব পুরী (Rajib Puri) ও মেয়ের নাম নম্রতা পুরী (Namrata Puri)। আজ এই প্রতিবেদনে আমরা অমরিশ পুরী কন্যা নম্রতা পুরীর সম্পর্কে কিছু অজানা তথ্য দেব।
প্রথমেই বলি, অমরিশ পুরীর পরিবার মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন। আর এর নেপথ্যে রয়েছেন নম্রতা পুরী। যদিও তিনি অভিনয় জগতের মানুষ নয় এবং অভিনয়ের সঙ্গে তাঁর কোনো সম্পর্কও নেই। তিনি সোশ্যাল মিডিয়াতে (Social Media) সক্রিয় থাকতে ভালোবাসেন। যদি সৌন্দর্যের কথা বলি, তবে বলিউডের অভিনেত্রীদের তিনি পিছনে ফেলবেন। নম্রতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা সম্পন্ন করলেও নিজেকে ডিজাইনার (Diziner) হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।
জানিয়ে রাখি, নম্রতা সাধারণত স্টাইলিশ পোশাক ডিজাইন করে থাকেন। নিজেও খুব স্টাইলিশ ভাবে জীবন যাপন করতে পছন্দ করেন। তিনি নিজের ডিজাইন করা পোশাক পরে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেন। যা দেখার পর অনেকেই তাঁর থেকে চোখ ফেরাতে পারেন না। মাঝে মধ্যেই তাঁর নানা ছবি ভাইরাল (Viral) হয়ে থাকে। তাই বলা যায় যে, তিনি যদি বলিউডে পা রাখতেন তবে অনেক অভিনেত্রীকেই ছাপিয়ে যেতেন।