Type Here to Get Search Results !

ফিক্সড ডিপোজিট ভুলে যান, বিনিয়োগ করুন আরবিআই-এর এই স্কিমে, মোটা টাকা পাবেন প্রতি বছর!

বরাবরই মানুষজন উপার্জিত অর্থ গচ্ছিত রাখতে সর্বদাই ব্যাঙ্ক, পোস্ট অফিসের উপর ভরসা করেন।সেক্ষেত্রে ফিক্সড ডিপোজিট করা থাকলে, টাকাটা সঞ্চিতও থাকে এবং ভবিষ্যতে সেটা কোন কাজেও লাগানো যায়। আবার অনেকে লম্বা সময় সেভিংস করার জন্য লাইফ ইন্সুরেন্সও করে থাকেন।

অনেকেই আবার মাঝেমধ্যে পোস্ট অফিসে টাকা জমা রেখে দেন।এর মধ্যে অনেকে কিন্তু আবার ছোট ছোট করে মিউচুয়াল ফান্ড করে রাখেন। এসব আবার শেয়ার মার্কেটের উপর নির্ভর করে, শেয়ার ওঠা নামা করে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বর্তমানে এমন একটা স্কিম বার করা হয়েছে যেখানে আপনি ফিক্সড ডিপোজিট ভুলে গিয়ে এই নতুন বিকল্পে টাকা রাখতে পারেন। একটা সময় এমন ছিল, যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ট্রেজারি বিলে শুধুমাত্র বড় ব্যাংক অথবা বড় আর্থিক প্রতিষ্ঠানগুলি বিনিয়োগ করার সুযোগ পেত। কিন্তু এখন আর সেসব হয় না।

সাধারণ মানুষ এবার এই সুযোগ পাচ্ছে।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়মে এই ট্রেজারি বিলে এবার থেকে নিশ্চিন্তে অর্থ বিনিয়োগ করতে পারবেন সাধারণ মানুষও। সেইসঙ্গে মিলবে মোটা অংকের মুনাফাও। যার ফলে বেশ কিছুটা লাভের মুখ দেখবেন সাধারণ মানুষ।

জানিয়ে রাখছি,কোন বেশি অর্থ কিংবা লোনের জন্য সাধারণ মানুষ যেমন ব্যাঙ্কের কাছে যায়, তেমনই কোন ব্রিজ কিংবা রাস্তা তৈরির ক্ষেত্রেও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে সাহায্যের জন্য যায় ভারত সরকার। এই সময়টাতেই ট্রেজারি বিল বা আরবিআই সরকারের ঋণ বন্ড নিলাম করা হয়।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side