Type Here to Get Search Results !

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী স্ত্রী দম্পতি দগ্ধ হয়েছে, দেখুন বিস্তারিত


বাংলাদেশ; মিজানুর রহমান:- 
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে স্বামী স্ত্রী দম্পতি দগ্ধ হয়েছে। এসময় রুমের দরজা জানালা বিস্ফোরণে ভেঙ্গে উড়ে যায়। এতে পাশের বাড়ির চারটি রুমের জানালা ভেঙ্গে চুর্ণ হয়ে যায়। রোববার দুপুর দেড়টায় ফতুল্লার রামারবাগ এলাকায় শাহানাজ বেগমের ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি আল আমিন (২৫) ও তার স্ত্রী সুখী বেগমকে (২০) ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহানাজ বেগমের দুতলা বাড়ির নিচ তলায় চারটি রুম রয়েছে। এ রুমের জন্য একটি বাথরুম গোসলখানা ও দুইটি গ্যাসের চুলা রয়েছে। আল আমিনের রুমের ডান পাশে বাহিরে গ্যাসের চুলা। দুপুরে খাবারের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় আল আমিনের রুমের দুটি জানালা বন্দ ছিলো। 

এতে জমাট বাধা গ্যাস বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আল আমিন ও তার স্ত্রী সুখী বেগমের মুখ, বুক ও শরীরের নিচের অংশ দগ্ধ হয়েছে। এসময় তাদের রুমের দরজা জানালা উড়ে গিয়ে পাশের ফারুকের ভাড়াটিয়া বাড়ির ৪টি রুমের জানালা ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সময় বাহিরের আরো কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে তাৎক্ষনিক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, তাৎক্ষনিক বিস্ফোরণের কারন ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবেনা। বিষয়টি তদন্ত করে জানানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side