Type Here to Get Search Results !

মালদায় রেশন চাল পাচারে পুলিশের জাল! ৭২ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার গাড়িচালক, পলাতক ডিলার

মালদার হরিশ্চন্দ্রপুরে রেশন চাল পাচারের অভিযোগে পুলিশের অভিযান। ৭২ বস্তা চাল উদ্ধার, গ্রেপ্তার গাড়িচালক, পলাতক রেশন ডিলার।



রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। খাদ্য দপ্তরের নির্দেশের পর এবার মালদার হরিশ্চন্দ্রপুরে রেশনের চাল পাচারের অভিযোগে বড়সড় অভিযান চালাল পুলিশ।

ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা অঞ্চলের ফতেপুর গ্রামের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয় সাধারণ মানুষের জন্য বরাদ্দ ৭২ বস্তা রেশন চাল। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় গাড়ির চালক মহম্মদ জাহিরুল হককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রেশন ডিলার চমৎকার মন্ডল ওই চাল পাচারের মূল চক্রী। তবে পুলিশের হানার খবর পেয়ে তিনি পালিয়ে যান। ধৃত জাহিরুলকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূলও দোষীদের বিরুদ্ধে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side