Type Here to Get Search Results !

২২ বছরের অপেক্ষার পর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! আর সেই আনন্দে বালুরঘাটে বিনামূল্যে ‘লাল চা’ খাওয়ালেন সমর্থক


 দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইএসএলে ইন্টার কাশিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে East Bengal FC। আর সেই জয়ের আনন্দে উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকদের অভিনব উদযাপন দেখা গেল দক্ষিণ দিনাজপুরের Balurghat-এ।

শুক্রবার সকালে শহরের পরিচিত ‘সমরদার চায়ের দোকান’-এ পথচলতি মানুষ ও ফুটবলপ্রেমীদের বিনামূল্যে চা খাওয়াতে শুরু করেন ইস্টবেঙ্গল সমর্থক তুহিন শুভ্র মণ্ডল। শুধু চা নয়, ইস্টবেঙ্গলের জার্সির রঙের সঙ্গে মিল রেখে সকলকে পরিবেশন করা হয় বিশেষ ‘লাল চা’।

এই অভিনব উদ্যোগ ঘিরে সকাল থেকেই দোকানে ভিড় জমে যায়। তুহিনবাবু জানান, “২২ বছরের অপেক্ষার পর এই সাফল্য এসেছে। এতদিন অনেক কটাক্ষ শুনতে হয়েছে। আজ মনে হচ্ছে সব কষ্ট দূর হয়ে গিয়েছে। সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এই আয়োজন।”

তিনি আরও বলেন, “সবচেয়ে ভালো লাগছে, আমার মোহনবাগান সমর্থক বন্ধুকেও আজ চা খাওয়াতে পেরেছি।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্যান্য ফুটবলপ্রেমীরাও। স্থানীয় মোহনবাগান সমর্থক পঙ্কজ দাস বলেন, “আইএসএল ট্রফি বাংলায় এসেছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। ফুটবলপ্রেমী হিসেবে আমরা সবাইখুশি।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side