Type Here to Get Search Results !


 

রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ, দগ্ধ দেহ উদ্ধার, তদন্তের দাবিতে সরব তৃণমূল

বিজেপি শাসিত রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিক কে খুনের অভিযোগ, উদ্ধার দগ্ধ দেহ, ঘটনার খবর পেয়েই পরিবারের পাশে তৃণমূল প্রার্থী মতিবুর রহমান সহ তৃণমূল নেতৃত্ব, বিজেপি কে তোপ দেগে পূর্ণাঙ্গ তদন্তের দাবি, পরিবারের পাশে দাড়িয়ে নিজের ছেলে হয়ে থাকার আশ্বাস গরীবের বন্ধুর

Burnt body of Malda migrant worker found in Rajasthan, TMC leader Matibur Rahman supports family


বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরে মালদার এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ।উদ্ধার দগ্ধ দেহ। ঘটনা জানতে পেরে শোকে পাথর মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকেরা।মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দায় সরব হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান সহ তৃণমূল নেতৃত্ব।বাংলা বলার অপরাধে পুড়িয়ে খুন বলে অভিযোগ তৃণমূল সহ পরিবারের লোকেদের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেখ সাহান(৩৫)।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকড়া 'গ্রামে। 

এখানে ক্লিক করে ভিডিও -টি দেখুন

পরিবার সূত্রে খবর, সেখ সাহান গত তিন বছর ধরে রাজস্থানের জয়পুরে পরিযায়ী শ্রমিক হিসেবে প্লাস্টিক কুড়ানোর কাজ করতেন।গত দেড় মাস আগেই বাড়ি এসেছিলেন এসআইআর এর কাজের জন্য।দিন কয়েক আগে ফের জয়পুরে ফিরে যান। সম্প্রতি ভোট দিতেও বাড়ি আসার কথা।সেই কারণে গত বুধবার জয়পুরের বাসা থেকে ট্রেনের টিকিট কাটার উদ্দেশ্যে বের হন। এরপর বৃহস্পতিবার বিকালে বাসা থেকে এক কিলোমিটার দূরে তার দগ্ধ দেহ উদ্ধার হয় বলে পরিবারের অভিযোগ। 


স্বভাবতই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে সকলে। জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।জয়পুর থেকে ফিরছে তার শবদেহ।ঘটনার খবর পেয়েই পরিবারের সঙ্গে দেখা করতে যান তৃণমূল প্রার্থী মতিবুর রহমান। সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান, জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব। গরীবের বন্ধু মতিবুর সমগ্র ঘটনার নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে বিজেপি কে তোপ দাগেন।সাথে পরিবারের পাশে দাড়িয়ে নিজের ছেলে হয়ে পাশে থাকার আশ্বাস দেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side