ইসলামপুর:- পঞ্চায়েত নির্বাচনের আগে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামপুর পুলিশ জেলার নাকা চেকিংয়ের উদ্যোগ। ইসলামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের হাজি মোড় এলাকার রাজ্য সড়কে পুলিশের নাকা চেকিং চলে।
এদিন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডিএসপি দেবাশীষ রায়, ইসলামপুর থানার আইসি সমীক চ্যাটার্জীর।
উপস্থিতিতে নাকা চেকিং করা হয়। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন কমলাগাঁও সুজালীর অঞ্চল তৃণমূল সভাপতি তথা প্রধান নুরী বেগমের প্রতিনিধি আব্দুল হক ও ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য রোশন আলী। সীমান্তের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের হাজি মোড় এলাকায় নাকা চেকিংয়ে একাধিক হেলমেটবিহীন মোটর বাইক আটকে জরিমানা করা হয়। পাশাপাশি হেলমেট পড়া মোটর বাইক চালকদের পুলিশের পক্ষ থেকে উৎসাহিত করা হয়।

