EXCLUSIVE: মালাহার স্টেশনের কাছে কাটিহার-মালদা টাউন প্যাসেঞ্জারে বগির নিচে যান্ত্রিক গোলযোগ থেকে আগুন, ব্যাপক চাঞ্চল্য, ভালুকায় দাড়িয়ে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস*
মালদা;তনুজ জৈন;০৫মে: ৫৫৭০২ কাটিহার মালদা টাউন প্যাসেঞ্জারে আগুন। কাটিহার থেকে মালদা আসার পথে মালাহার স্টেশনে বগির নিচে চাকা জ্যাম হয়ে আগুন লেগে যায়।যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।রীতিমতো হুলস্থুল কান্ড পড়ে যায়।সেই অবস্থায় সামসি স্টেশনে এসে পৌছায় ট্রেন।তারপর আগুন নেভানো হয়। যান্ত্রিক গোলযোগ থেকে আগুন লেগেছিল বলে জানা গেছে। এদিকে এই সমস্যার জন্য ভালুকা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বন্দে ভারত এক্সপ্রেস।
দেখুন সেই ভিডিও -https://fb.watch/kkL2_7FtZo/?mibextid=ZbWKwL
