চম্পক ঘোষ; তপন:- দক্ষিন দিনাজপুর জেলার তপনে আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন বঙ্গ বিজেপির দলীয় নেতৃত্ব ও কর্মীগণ। এই সভায় কৃষ্ণ কল্যানিকে গ্রেপ্তারের দাবিও করা হয় এবং পুলিশের আকর্মন্যতার বিরুদ্ধে স্লোগান এর মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন দলীয় কর্মীগণ।
সামনে ত্রিস্তর পঞ্চায়েত ভোট, এই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সব দল নিজেদের রাজনৈতিক কৌশল শুরু করেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইতিমধ্যেই জনসংযোগ কর্মসূচি শুরু করেছে। অন্যদিকে তৃণমূল সরকারের নানান দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সাধারণ গ্রাম বাংলার মানুষের কাছে বিজেপি পৌঁছে দিতে চাইছে। গত বিধানসভা ভোটে আমরা দেখেছি তৃণমূল ত্যাগ করে অনেক নেতাকর্মী বিজেপিতে যোগদান করেছিল।দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ গত লোকসভা ভোটে বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। পরবর্তীতে বিধানসভা ভোটে এই জেলা থেকে অর্ধেক আসনে জয়লাভ করে।
নিজেদের ভোট ব্যাংকে ধরে রাখার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হচ্ছে। গত দুইদিন আগে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডি এবং আয়কর দপ্তরের কর্মকর্তারা হানা দিয়েছিলেন দীর্ঘ দুদিন টানা জেরা এবং তল্লাশির পরেও গ্রেফতার করার মত কোন তথ্য প্রমাণ না পাওয়ায় প্রাথমিকভাবে কৃষ্ণ কল্যাণীকে নিস্তার দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ তপনে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় অবিলম্বে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আবার ইডি পূর্ণাঙ্গ তদন্ত করে তাকে যেন গ্রেফতার করেন। এছাড়া রাজ্যে ঘটে যাওয়া নানান নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি নেতৃত্ব।
দেখুন ভিডিও -
