আপনার নিউজ,মাহবুব হাসান টুটুল:পান থেকে চুনল খসলে স্ত্রীকে পেটান কৃষক আব্দুল মালেক। মায়ের কথা শুনে বউ পেটানোর অপরাধে তাকে তালাক দিয়ে চলে গেছেন আগে ৩টি বউ। চতুর্থ বউ গার্মেন্টস কর্মী রিয়া খাতুনকে বিয়ে করেন দুই বছর আগে। মায়ের কথা শুনে প্রায়ই রিয়ার উপর অকটো নির্যাতন চালান আব্দুল মালেক। স্বামী আব্দুল মালেক (৩০) এর অন্ডকোষ ছিড়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্ত্রীর উপর। স্ত্রীকে গাংনী থানা পুলিশ তাদের পুলিশ হেফাজতেও নিয়েছে।
এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী রিয়া খাতুন তার স্বামী আব্দুল মালেক (৩০) এর অন্ডাকোষ ছিড়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এসময় আহত স্বামীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শুক্রবার সকাল ৮ টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের বালিরমাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাহারবাটী গ্রামের বালির মাঠপাড়ার ইছার আলীর ছেলে আব্দুল মালেকের সাথে কয়েক বছর আগে বিয়ে হয় একই উপজেলার ধানখোলা গ্রামের রিয়া খাতুনের। বিয়ের পর তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। বিয়ের পর থেকে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে।
শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুল মালেক তার স্ত্রী রিয়া খাতুনকে একটা থাপ্পড় মারেন। এসময় রিয়া ক্ষিপ্ত হয়ে স্বামী আব্দুল মালেকের অন্ডোকোষ চেপে ধরে তাকে হত্যার চেষ্টা করেন।অন্ডকোষ ধরে টানাটানির ফলে আব্দুল মালেক মাটিতে লুটিয়ে পড়েন। স্ত্রীর আঘাতে অন্ডকোষের আংশিক অংশ ছিড়ে রক্তাক্ত হয়। এসময় প্রতিবেশিরা আব্দুল মালেককে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে রিয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী তার মায়ের কথা শুনে আমার উপর প্রায় নির্যাতন করে আসছিল ।আজকে আমার শাশুড়ি ছেলেকে উস্কে দিলে আমাকে মারপিট শুরু করে নিজের আত্মরক্ষার্থে তার লিঙ্গে ধরে টান মেরে আমি প্রাণে বেঁচেছি ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভাগের কর্মরত চিকিৎসক আবির হাসান বলেন,আব্দুল মালেক এর পুরুষাঙ্গ ভিতর থেকে বের হয়ে আসার উপক্রম হয়েছে। সঙ্গে পাঁচটি সেলাই দেয়া হয়েছে।স্ত্রীর আঘাতে অন্ডকোষ আংশিক ছিড়ে যাওয়ায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানাগেছে,আব্দুল মালেক বর্তমানে গাংনী হাসপাতালে ডাক্তারের নিবীর পর্যবেক্ষনে চিকিৎসায় আছেন।
বাংলাদেশের গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি।স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।স্বামী-স্ত্রীর মাঝে মিমাংসার জন্য অব্যহত রয়েছে।তবে মিমাংসা না হলে বিষয়টি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
