Type Here to Get Search Results !

'অনুরাগের ছোঁয়া'র শুটিংয়ের মাঝেই আংটিবদল রূপাঞ্জনার, ৬ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাঁধা পড়ছেন অভিনেত্রী!

চারিদিক নিস্তব্ধ। মাঝে দাঁড়িয়ে তাঁরা দু'জন। পাহাড়ের এক গির্জার সামনে দাঁড়িয়ে তাঁরা একে অপরের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিলেন। রূপাঞ্জনা মিত্র (Rupanjan Mitra) এবং রাতুল মুখোপাধ্যায় (Ratul Mukherjee)।

তাঁদের প্রায় সাড়ে চার বছরের সম্পর্ক। ২০১৭ সালে স্বামীর সঙ্গে রূপাঞ্জনার আইনি বিচ্ছেদ হয়। তার পর অভিনেত্রী একাই ছেলেকে বড় করছিলেন। অন্য দিকে, রাতুল টলিপাড়ার চেনা মুখ৷ তিনি বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন৷ শুটিং ফ্লোরেই তাঁদের প্রথম দেখা, ধীরে ধীরে যা গড়ায় প্রেমের সম্পর্কে।

আংটিবদল সারলেন রূপাঞ্জনা এবং রাতুল। শহরের কোলাহল থেকে দূরে, নির্জনেই একে অপরের হওয়ার শপথ নিলেন৷ আংটিবদলের সেই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে রূপাঞ্জনা লেখেন, "সত্যি প্রেমের গল্পে কখনও সমাপ্তি হয় না৷ একসঙ্গে আরও এক নতুন যাত্রা শুরু। আংটিবদল, এনগেজড"।

রূপাঞ্জনা, রাতুলের থেকে ৬বছরের বড়। বয়স যে ভালবাসার ক্ষেত্রে কখনও বাধা হতে পারে না তা তাঁরা মনেপ্রাণে বিশ্বাস করেন। বিশ্বাস করেন বন্ধুত্বে। রূপাঞ্জনার আট বছরের ছেলে রিয়ানের সঙ্গেও রাতুলের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। তাঁরা একসঙ্গে ভিডিয়ো গেম খেলে। শুধু ছেলে রিয়ান নয়, তাঁদের পরিবারও খুব খুশি। আর একে অপরের হয়ে তাঁরাও যে খুব ভাল আছেন, তার প্রমাণ রূপাঞ্জনার মুখের হাসি।

এই মুহূর্তে রূপাঞ্জনা ব্যস্ত 'অনুরাগের ছোঁয়া' সিরিয়ালের শুটিংয়ে। সিরিয়ালের কিছু দৃশ্যের শুটিং করতেই তো তাঁরা গিয়েছিলেন দার্জিলিং। সেখান থেকে ছেলে আর রাতুলের সঙ্গে ছুটি কাটানোর মুহূর্তও তিনি ভাগ করে নিয়েছিলেন। এত কিছুর মধ্যে যে তিনি এমন পরিকল্পনা করে রেখেছেন, কে জানত?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side