আন্তর্জাতিক নারী দিবসের দিনে মালদায় পরিবর্তন রথযাত্রা উপলক্ষে গাজোলের জনসভা থেকে শুভেন্দুর হুশিয়ারি,"আমরা ক্ষমতায় এলে ধর্ষকদের সকালে জমা করব। বিকেলে খরচ করে দেব।" রবিবার মালদায় এসে প্রথমে পদ্মশ্রী কমলি সোরেনের আশ্রমে গিয়ে তার সঙ্গে দেখা করে তাকে প্রণাম জানান রাজ্যের বিরোধী দলনেতা।
পরবর্তীতে পরিবর্তন রথে চেপে টোলসংলগ্ন ময়দানে জনসভাতে অংশগ্রহণ করেন।বক্তব্যের শুরুতেই মাতৃ শক্তিকে প্রণাম জানিয়ে শুভেন্দু নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকারকে একের পর এক তোপ দাগেন শুভেন্দু। এই প্রসঙ্গে তিনি আরজিকর, দুর্গাপুর মেডিক্যাল কলেজ,হাঁসখালি, কালিয়াগঞ্জ, তামান্না সহ একাধিক ঘটনা নিয়ে সরব হন।সাথে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরেন। প্রতিশ্রুতি দেন বিজেপি ক্ষমতায় এলে একদিকে যেমন তিন হাজার টাকা অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে অন্যদিকে বেকার যুবতীদের চাকরি দেওয়া হবে।
এদিন বিরোধীদলনেতার সভাতে সংখ্যালঘুদেরও দেখা যায়। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন ভারতীয় মুসলিমদের আমাদের কোন সমস্যা নেই। এদিন সিএএ তে নাগরিকত্ব পাওয়া এলাকার কয়েকজন মানুষকে মঞ্চে নিয়ে গিয়ে মালা দিয়ে সম্বর্ধনা জানান।সভা শেষে মমতাকে আক্রমণ করে বলেন নন্দীগ্রামে হারিয়েছিলাম ভবানীপুর হারাবো। এবার প্রাক্তন করে ছাড়বো।


