Type Here to Get Search Results !


 

অভিষেকের রোড শোর আগে মালদায় তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগদান

TMC workers join Congress in Malda before Abhishek Banerjee roadshow creating political stir



মালদা:বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় বাড়ছে রাজনৈতিক তৎপরতা।চাঁচল ও হরিশ্চন্দ্রপুর দুই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রথমবার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় রোড শো করতে আসছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।তার আগেই জেলায় রাজনৈতিক সমীকরণে বড়সড়ো চমক। তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে কংগ্রেসে যোগ দিলেন একাধিক নেতা-কর্মী।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সাদলীচক গ্রাম পঞ্চায়েতের কুমেদপুর এলাকায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জুবেদা বেওয়া,তাঁর স্বামী আশরাফুল সহ কয়েকশো কর্মী দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন।তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির ঠিক আগে এই যোগদান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।এর প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।যদিও এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, নির্বাচনের আগে এ ধরনের যোগদান-বদল স্বাভাবিক ঘটনা।নির্বাচন যতই এগিয়ে আসছে,ততই জেলায় রাজনৈতিক চাপানউতোর ও উত্তেজনা ক্রমশ বাড়ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side