মালদার চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে প্রথমবার পদযাত্রা করতে চলেছেন Abhishek Banerjee। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি।
মালদা:সানু ইসলাম;বিধানসভা নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। মালদা জেলা সফরে এসে ইতিমধ্যেই জনসভা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এবার সেই ধারাবাহিকতায় চাঁচল ও হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় প্রথমবার পদযাত্রা করতে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:- রাজস্থানে মালদার পরিযায়ী শ্রমিক খুনের অভিযোগ, দগ্ধ দেহ উদ্ধার, তদন্তের দাবিতে সরব তৃণমূল
আগামীকাল সোমবার দুপুর বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় হেলিকপ্টারে পৌঁছবেন তিনি।সেখান থেকে বিবেকানন্দ মোড় হয়ে ভবানীপুর ব্রিজ পর্যন্ত পদযাত্রা করবেন।চাঁচল বিধানসভার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং হরিশ্চন্দ্রপুরের প্রার্থী মতিবুর রহমানের সমর্থনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে।হেলিকপ্টার নামার স্থান তৈরি সহ সমস্ত প্রস্তুতি জোরকদমে চলছে।ইট,বালি সহ প্রয়োজনীয় সামগ্রী দিয়ে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।প্রস্তুতি খতিয়ে দেখতে মাঠে রয়েছেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান,পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মক্রম আলী,কিষান ক্ষেতমজুর সংগঠনের ব্লক সহ-সভাপতি রুহুল আমিন সহ অন্যান্য নেতৃত্ব।জেলা পরিষদের সদস্য বুলবুল খান জানান,সাধারণ মানুষের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার প্রবল আগ্রহ রয়েছে এবং এই পদযাত্রায় ব্যাপক জনসমাগম হবে।


