Type Here to Get Search Results !


 

দক্ষিণ দিনাজপুরে শ্রী শ্রী বিকট কালী মন্দিরে মহাপুজো ও মেলা, প্রস্তুতি তুঙ্গে


 

দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিকট কালী মন্দিরে মহাপুজো ও মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। এটি দক্ষিণ দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে জনসমাগমের দিক থেকে চতুর্থ বৃহত্তম মেলা। সারা পশ্চিমবঙ্গের দশটি বৃহত্তম মেলার মধ্যে এটি বিশেষ স্থান দখল করে।


১৪৩২ বঙ্গাব্দ এবং ২০২৬ সালের বাৎসরিক মহাপুজো ৬ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত চলবে। ৬ই এপ্রিল মায়ের মঙ্গলঘট স্থাপন ও প্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হবে। প্রতিদিন দুপুর ১২টায় এবং সন্ধ্যা ৬টায় পুজো, ভোগ আরতি ও প্রসাদ বিতরণ হবে।


১২ই এপ্রিল নিশি রাতে শিব পুজো, শ্মশান প্রদীপ নিবেদনসহ বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৩ই এপ্রিল মশান খেলা, খাঁপর পুজো এবং ভক্তদের নৃত্য উৎসবের অন্যতম আকর্ষণ। ১৪ই এপ্রিল মহাস্নান, ষোড়শ উপাচারে পুজো, বলিদান এবং হোমযজ্ঞের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।


১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সরকারি মেলা অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনী থাকবে। ১৫ই এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে গঙ্গা আরতি এবং বিশেষ প্রসাদ বিতরণ হবে।


এই মহাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তদের জন্য এক মিলনক্ষেত্র এবং আধ্যাত্মিক শান্তি লাভের এক বিশেষ সুযোগ। বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন.. আপনার নিউজ। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side