Type Here to Get Search Results !


 

নবোদয় প্রবেশিকায় কুশমন্ডির সাফল্য—আঙ্গারীবন পুতহরি প্রাথমিক বিদ্যালয়ের দুই কৃতি পড়ুয়ার নজরকাড়া ফল

 


দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আঙ্গারীবন পুতহরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আবারও প্রমাণ করল তাদের শিক্ষার মান। কেন্দ্রীয় জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় এ বছরের ফলাফলে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে বিদ্যালয়ের দুই মেধাবী পড়ুয়া, যার ফলে খুশির আবহ ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে।

বিদ্যালয়ের ছাত্রী কেয়া সরকার (বর্তমানে ষষ্ঠ শ্রেণি), পিতা জপেন্দ্রনাথ সরকার, সিডিউল কাস্ট ক্যাটাগরিতে ৯৫ নম্বর পেয়ে ৬ষ্ঠ র‍্যাঙ্ক অর্জন করে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। অপরদিকে, ছাত্র শুভদীপ সরকার (বর্তমানে ষষ্ঠ শ্রেণি), পিতা ঝমলু সরকার, একই ক্যাটাগরিতে ৮৭.৫ নম্বর পেয়ে ৫৫তম র‍্যাঙ্ক অর্জন করেছে। দুই পড়ুয়ারই বয়স প্রায় ১১ বছর।


এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁদের পরিবার-পরিজন। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রতন কুমার দাস এবং সহকারী শিক্ষকবৃন্দ গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, সীমিত পরিকাঠামো ও নানা প্রতিকূলতা সত্ত্বেও ছাত্র-ছাত্রীদের একাগ্রতা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চাবিকাঠি।


উল্লেখ্য, আঙ্গারীবন পুতহরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট ১৯৭ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে রয়েছেন সত্যনাথ মুর্মু, মহিম সরকার, জেনারুল ইসলাম, চয়ন সরকার, সৌমেন দাস এবং পুতুল সরকার, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার পরিবেশ ক্রমশ উন্নত হচ্ছে।


এই সাফল্য নিঃসন্দেহে বিদ্যালয়ের অন্যান্য পড়ুয়াদের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আগামী দিনে আরও বড় সাফল্যের পথ দেখাবে—এমনটাই আশাবাদী শিক্ষকমহল ও


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side