Type Here to Get Search Results !

মুখ্যমন্ত্রীর জেলা সফরে মিড ডে মিলের টাকা খরচ করা হচ্ছে, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

একাধিক ইস্যুতে শুভেন্দু অধিকারী কে বারবার রাজ্যের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে। এবার রাজ্যের বিরোধী দলনেতা টুইটে বিস্ফোরক মন্তব্য করলেন। তার দাবি মিড ডে মিলের টাকা খরচ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফরে। পাল্টা দাবি তৃণমূলেরও।

ঠিক কি বিষয়টা? বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি নথির ছবি টুইট করেন। সেখানে তিনি দাবি করেন, মিড ডে মিলের কয়েক লক্ষ টাকা খরচ হচ্ছে মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জ সফরে। শুধু তাই নয় এসসিএসটি ওবিসি খাতের টাকাও খরচ হচ্ছে মুখ্যমন্ত্রী সফরে।

তৃণমূলের মুখপাত্র পাল্টা অভিযোগ করেন কুনাল ঘোষ এর বিরুদ্ধে। তিনি বলেন, “প্রত্যেককটা সফরই কোনও না কোনও বিশেষ খাত থেকে খরচ করা হয়। একটা সময় শুভেন্দুও মন্ত্রী ছিলেন। তিনিও হেলিকপ্টারে সফর করেছেন। ফলে কোথা থেকে খরচ হয় তা ওনার জানা উচিত।” এদিকে জয়প্রকাশ মজুমদার পালটা প্রশ্ন তুলেছেন, প্রধাবমন্ত্রীর সফরের খরচ আসে কোথা থেকে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side