Type Here to Get Search Results !

সাগরদিঘীতে উপনির্বাচনের কারণে বদলে গেল মাধ্যমিকের সূচি! নতুন সূচি সম্বন্ধে জেনে দিন এখানে

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হলো। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া সুচি অনুযায়ী, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি, ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু ওই দিন নির্বাচন কমিশন মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে। সেই কারণে ২৭ ফেব্রুয়ারি ইতিহাস বিষয়ের পরীক্ষাটি হবে না। তার পরিবর্তে এক মার্চ সেই পরীক্ষাটি হবে। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ নয়া বিজ্ঞপ্তি জারি করল।

বুধবার জাতীয় নির্বাচন কমিশন উত্তর-পূর্বের তিন রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে।  ভোট 16 ফেব্রুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি। সেই সঙ্গে ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে সাগরদিঘীতে বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। ঐদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা নির্ধারিত ছিল।

বৃহস্পতিবার পর্ষদ পরিবর্তিত দিনের বিজ্ঞপ্তি জারি করেছে। ইতিহাস পরীক্ষাটি ২৭ এ ফেব্রুয়ারির বদলে ১মার্চ হবে। পরীক্ষার সময় ও স্থান একই থাকবে দিন বদল হলেও।পর্ষদ সভাপতি বলেন, ‘‘শিক্ষা দপ্তরকে জানিয়ে এবং জেলা ও পর্ষদের সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ-আলোচনা করেই দিন পরিবর্তন করা হয়েছে।’’ প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা সাগরদিঘির বিধায় সুব্রত সাহা। তাই সাগরদিঘিতে উপনির্বাচন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side