Type Here to Get Search Results !

বয়কট অতীত, এখন কয়েক হাজারেও মিলছে না পাঠান-এর টিকিট! রিলিজের আগেই একের পর এক হল হাউসফুল

বলিউড 'বাদশা' শাহরুখ খান (Shahrukh Khan), দীর্ঘ ৪ বছর অপেক্ষার পর ফের বড়পর্দায় নায়ক হিসেবে কামব্যাক করছেন। তাই আগামী ২৫ জানুয়ারি 'বাদশা' অনুরাগীদের কাছে কোনও উৎসবের চেয়ে কম নয়। কারণ ওই দিনই রিলিজ করবে শাহরুখের বহু প্রতীক্ষিত সিনেমা 'পাঠান' (Pathaan)। আর মাত্র হাতে গোনা ৫ দিনের অপেক্ষা শেষেই 'বাদশার ম্যাজিক' দেখা যাবে প্রেক্ষাগৃহে।

ইতিমধ্যেই শাহরুখ-দীপিকা-জনের ছবি ঘিরে সারা দেশে উন্মাদনা দেখার মতো। অবশ্য শুধুমাত্র ভারতেই নয়, 'পাঠান নিয়ে' বিদেশেও দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে। 'বয়কট পাঠান' ট্রেন্ডকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হু হু করে বিক্রি হচ্ছে ছবির টিকিট। ইতিমধ্যেই কয়েক হাজার ছুঁয়েছে ছবির টিকিটের মূল্য (Pathaan ticket price)। তবে দাম বাড়ার সঙ্গেই দর্শকদের মধ্যে চাহিদাও কিন্তু বেড়েছে।

'পাঠান' রিলিজের সপ্তাহ খানেক আগে থেকেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তাই দর্শকরা আগেভাগেই টিকিট কেটে রাখছেন। শোনা যাচ্ছে, চড়া দামে বিক্রি হলেও এখনও অনেক জায়গায় শাহরুখের ছবির টিকিট পাওয়া যাচ্ছে না। এখন থেকেই বহু সিনেমাহলের বাইরে ঝুলছে 'হাউসফুল' বোর্ড!

দর্শকমহলে উন্মাদনা রয়েছে শাহরুখ-দীপিকার ছবি ঘিরে। জানা গিয়েছে, 'পাঠান' এর টিকিট রাজধানী দিল্লিতে (Delhi) এখনই নাকি কয়েক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ইতিমধ্যেই দাম ২০০০ ছাড়িয়েছে। দিল্লির একটি সিনেমাহলে নাকি ২১০০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে। এত দাম দিতে রাজি থাকলেও তাও বহু দর্শক টিকিট পাচ্ছেন না।

অবশ্য শুধুমাত্র দিল্লিই নয়, কলকাতা (Kolkata) এবং মুম্বইয়ের (Mumbai) ক্ষেত্রেও দৃশ্যটা একই। মুম্বইয়ে এখনই টিকিটের সর্বোচ্চ মূল্য ১৫০০ টাকা ছুঁয়ে ফেলেছে। ইতিমধ্যেই রিলিজের দিন বেশিরভাগ সিনেমাহল হাউসফুল হয়ে গিয়েছে। অপরদিকে কলকাতায় অবশ্য টিকিটের দাম এতটা বাড়েনি। তিলোত্তমায় ইতিমধ্যেই ৬৫০ টাকা মুল্যের টিকিট প্রায় শেষ। তবে 'কিং খান'এর ছবির টিকিটের চাহিদা কিন্তু এখানেও আকাশছোঁয়া।

সিদ্ধার্থ আনন্দ (Shiddharth Annada) পরিচালিত এই স্পাই থ্রিলারের অগ্রিম বুকিংয়ে টিকিটের এত বিপুল চাহিদা দেখার পর চলচ্চিত্র বিশেষজ্ঞরা প্রায় একবাক্যে মেনে নিয়েছেন যে, রিলিজের দিনই বড় অঙ্কের টাকা ঘরে ঢুকতে চলেছে। পাশাপাশি অনেক দর্শক ও বলছেন, শাহরুখ-দীপিকার 'পাঠান' বক্স অফিসে প্রচুর রেকর্ড ভাঙবে। এবার দেখার পালা ২৫ জানুয়ারি ছবি রিলিজের পর সত্যিই এমন ঘটনা ঘটে কিনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side