Type Here to Get Search Results !

আট বছর পর ছোট পর্দায় ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়, আসছে "মেয়েবেলা"


সুশোভন সিংহঃ- বর্তমান সময়ে বাংলার ড্রয়িংরুমে অনেকটা জায়গায় বিস্তার করে থেকে বাংলা সিরিয়াল গুল। সন্ধ্যার পর থেকেই বাংলার টিভি গুলতে শোনা যায় বাংলা সিরিয়াল এর শব্দ। নানার সামাজিক কিংবা পারিবারিক বাংলা সিরিয়ালের মধ্যে জোর প্রতিযোগিতা লেগেই থাকে।  

তবে এবার অনেক দিনের পর ছোট পর্দায় ফিরছেন এক সময়ের সফল অভিনেত্রী রুপা গঙ্গোপাধ্যায়। স্টার জলসার "মেয়েবেলা" সিরিয়ালের মাধ্যমে দীর্ঘ আট বছর পর ফিরছেন।  

এই ধারাবাহিকের ট্রেলার এক ধাক্কায় আমাদের ফিরিয়ে নিয়ে গিয়েছে টেলিভিশনের সেই সোনালি দিনগুলোয়। যখন সিরিয়ালে পরিবার, সম্পর্কের গল্প বলা হত আটপৌরে, সাদামাঠাভাবে। অভিনয় থেকে সাজপোশাক, স্ক্রিপ্ট, ছিল বাস্তব-ঘেঁষা। হাই-ভোল্টেজ মেলোড্রামা কিংবা অভিনয়ে অতিনাটকীয়তার দাপট তেমন একটা ছিল না। ‘মেয়েবেলা’-র কনসেপ্ট এবং ক্রিয়েটিভ দিকটা সযত্নে তৈরি করেছেন দেবিকা মুখোপাধ‌্যায়। দুটো পরিবারের গল্পে মেজ বউয়ের চরিত্রে রূপা গঙ্গোপাধ‌্যায় এই ধারাবাহিকের বড় আকর্ষণ।

তার এই কর্ম বিরতির সময়টুকু তিনি মন দিয়েছিলেন রাজনীতিতে, তবে বলা বাহুল্য তার অভিনয় ক্যারিয়ারের মত রাজনৈতিক ক্যারিয়ার অতটা সুন্দর ছিল না। 

এই সিরিয়ালের সম্পর্কে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে উনি বলেন "‘আমি কোথাও চলে তো যাইনি। আসলে একটা সোজা কথা বলব? রাজনীতি করতে যে টাকা লাগে সেটা আমার বাবা-ঠাকুরদা রেখে যায়নি। কিছুদিন রাজনীতি করেছি, আবার রোজগার করব। টাকা জমলে তখন আবার রাজনীতি করব। তবে ইচ্ছে আছে অভিনয় আর রাজনীতি পাশাপাশি করার। যেমন দেব বা অন‌্যরা করে। ওরা একসঙ্গে দুটোই করে। আমিও করব’,।

আগামী ২৩ জানুয়ারি থেকে সোম থেকে রবি সন্ধে সাড়ে সাতটায় ‘স্টার জলসা’য় দেখা যাবে ‘মেয়েবেলা’ এবং মেজো বৌ রুপা গঙ্গোপাধ্যায় কে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side