Type Here to Get Search Results !


 

কুশমন্ডির আকচা অঞ্চলে ১১টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে! ভোটের মুখে শক্তি বৃদ্ধি পদ্ম শিবিরে


আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুশমন্ডি বিধানসভায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। শনিবার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত আকচা অঞ্চলের বালাপুকুর বুথে তৃণমূল কংগ্রেসে ছেড়ে ১১টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে এদিন আনুষ্ঠানিকভাবে তাঁরা পদ্ম শিবিরে নাম লেখান। দলীয় সূত্রে দাবি, রাজ্যের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে অনুপ্রাণিত হয়েই এই যোগদান।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজেশ সরকার সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায় জানান, কুশমন্ডি বিধানসভায় বিজেপির প্রতি সাধারণ মানুষের সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আসন্ন নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।


এদিনের যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side