Type Here to Get Search Results !


 

হিলি সীমান্তে বিএসএফ ক্যাম্প ও ১১টি বিওপিতে বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান


দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে বিএসএফ ক্যাম্পসহ বালুরঘাট বিধানসভার অন্তর্গত ১১টি বর্ডার আউট পোস্টে (বিওপি) বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করা হলো। দীর্ঘদিন ধরে বিএসএফের তরফে এই দাবিটি জেলা প্রশাসন ও জেলা পরিষদের কাছে জানানো হচ্ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই উদ্যোগ গ্রহণ করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো, বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের সিইও গুরিন্দার সিংসহ অন্যান্য আধিকারিকরা।

জানা গেছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সিদাই মথুরাপুর সহ মোট 11 টি বিওপি গুলিতে দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানীয় জলের সমস্যা ছিল। 

নতুন মেশিন চালু হওয়ায় বিএসএফ জওয়ানদের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও উপকৃত হবেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএসএফের জওয়ান ও কর্মকর্তারা। কৌশিক মাহাতো জানান, ভবিষ্যতেও জনসাধারণ ও সীমান্তরক্ষী বাহিনীর সুবিধার্থে প্রশাসন এ ধরনের

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side