Type Here to Get Search Results !


 

পুরোহিত ইমামদের পাশাপাশি বসিয়ে সম্প্রীতির ইফতার তৃণমূল নেতা মতিউরের

 তৃণমূলে যোগ দেওয়ার প্রাক্কালে ইমাম পুরোহিতদের নিয়ে সংহতি যাত্রা,এবার তৃণমূলে যোগ দিয়ে এলাকায় ফিরেই নিজ বাসভবনে পুরোহিত ইমামদের পাশাপাশি বসিয়ে সম্প্রীতির ইফতার তৃণমূল নেতা মতিউরের



মালদা: তৃণমূলে যোগ দেওয়ার প্রাক্কালে ইমাম এবং পুরোহিতদের সাথে নিয়ে হুড খোলা গাড়িতে সংহতি যাত্রা করে ছিলেন। এবার তৃণমূলে যোগ দেওয়ার পর এলাকায় ফিরেই পুরোহিত এবং ইমাম মোয়াজ্জেমদের সাথে নিয়ে নিজের বাসভবনে সম্প্রীতির ইফতার কর্মসূচি করলেন তৃণমূল নেতা গরিবের বন্ধু নামে পরিচিত মতিউর রহমান। 


মঙ্গলবার কুড়িতম রোজা শেষে মতিউরের বাসভবন কমলাবাড়িতে এই ইফতারের আয়োজন করা হয়।যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেফজুর আলী সহ এলাকার পুরোহিত এবং ইমাম মোয়াজ্জেমরা। তারা পাশাপাশি বসে ইফতার করেন।এই কর্মসূচি থেকে মতিউরের বার্তা বাংলা সহ দেশ জুড়ে এই বার্তা ছড়িয়ে যাক যে হিন্দু মুসলিম ভাই ভাই।পুরোহিত ইমামরা সকল কে সাধুবাদ জানিয়েছেন মতিউর কে তার এই উদ্যোগের জন্য। সাথে তারা জানান তারা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side