Type Here to Get Search Results !

ডুয়ার্সে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন


ডুয়ার্স; রঞ্জন সাহা:-
রবিবার সরকারি নির্দেশে এবং  ক্রান্তি ব্লকের ধলাবারী ২০/১৭৩ ও ২০/১৭৫ অংশে পঞ্চায়েত সদস্য রামিজ উল আলম এবং লারা খেরিয়া ও ভি আর পি মমতাজ বেগম উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হলো। 

এই দিন ধলাবাড়ি গ্রামের রাজাডাঙ্গা বি এফ স্কুলে  স্থানীয় কতিপয়  যুবক এবং বিদ্যালয় কিছু ছাত্র ছাত্রীদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযান অংশ হিসাবে বিদ্যালয় মাঠ এবং চারি দিকে পরিষ্কার পরিছন্ন করা হয়। এছাড়া ডেঙ্গু মশার হাত থেকে বাঁচতে উপস্থিত সকলকে সচেতন করা হয় । এই বিষয়ে পঞ্চায়েত সদস্য রামিজ উল আলম জানান,সরকারি নির্দেশে আমাদের স্থানীয় কতিপয় যুবকের সহযোগিতায়  স্বচ্ছ ভারত অভিযান বিদ্যালয় চারি পরিষ্কার করা হলো এবং  এলাকার মানুষদের মধ্যে ডেঙ্গু মশার হাত থেকে কি করণীয় সেই বিষয়ে প্রচার করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side