Type Here to Get Search Results !

আগামীকাল শিয়ালদহ মেন লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল, এক্ষুনি দেখুন


সপ্তাহান্তে ফের ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। নৈহাটি স্টেশনে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য ছুটির দিনেও বাতিল একাধিক ট্রেন। শনি ও রবিবার দু'দিনই শিয়ালদহ মেন শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে বলে জানাচ্ছে রেল। রেল সূত্রে খবর, শনিবার অর্থাৎ ২৫ মার্চ রাত ১০টা থেকে রবিবার অর্থাৎ ২৬ মার্চ রাত ৯টা পর্যন্ত ট্রেন পরিষেবায় অনিয়ম চলবে। এই দু'দিন একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ মেন শাখায়।

রবিবার কোন কোন লাইনে ট্রেন বাতিল?

  • শিয়ালদহ এবং নৈহাটি - ৫ জোড়া
  • শিয়ালদহ এবং রানাঘাট - ৩ জোড়া
  • শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশন - ৪ জোড়া
  • শিয়ালদহ এবং ব্যারাকপুর - ২ জোড়া
  • শিয়ালদহ-শান্তিপুর - ১ জোড়া
  • শিয়ালদহ-কৃষ্ণনগর - ১ জোড়া
  • শিয়ালদহ-গেদে - ১ জোড়া
  • দমদম-ব্যারাকপুর - ১ জোড়া
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side