Type Here to Get Search Results !

Military Coup in Pakistan: পাকিস্তানে ঘটতে চলেছে সামরিক অভ্যুত্থান

 Military Coup in Pakistan 2023


দেশ এখন কার্যত দেউলিয়া (Bankrupt)। নতুন করে ঋণ (Loan) পাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের (International Monetary Fund – IMF) সঙ্গে আলোচনাও ব্যর্থ হয়েছে। তার পরপরই বৈঠকে বসেছিলেন পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা (Top Commanders)। অর্থ সঙ্কট (Economic Crisis), ব্যর্থ অর্থনীতি (Failed Economy) এবং অস্থিতিশীল রাজনৈতিক সঙ্কট (Volatile Political Crisis) চরম পরিস্থিতির সৃষ্টি করেছে পাকিস্তানে। আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, পাকিস্তানে সম্ভবত সামরিক অভ্যুত্থান (Military Coup) হতে চলেছে। গণতান্ত্রিক সরকার (Democratic Government) যেভাবে দেশের পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা (Situation and Law & Order) নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তাতে সেনাবাহিনী ক্ষমতা হাতে তুলে নিতে পারে। 

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan Niazi, Former Prime Minister of Pakistan) সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বিবাদ প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে দেশে আইনের শাসনকেও। আদালতের নির্দেশ (Court Order) অমান্য করে ইমরান একের পর এক শুনানি (Hearing) এড়িয়েছেন। তাঁকে গ্রেফতার (Arrest) করতে এলে তাঁর সমর্থকরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে, বিক্ষোভ দেখিয়েছে। আবার ইমরান যখন ইসলামাবাদে (Islamabad) এসেছেন আদালতে হাজিরা দিতে, তখন তাঁর লাহোরের (Lahore) বাড়িতে সশস্ত্র বাহিনী (Armed Forces) প্রবেশ করেছে, তাঁর বাড়ি থেকে হাতিয়ার উদ্ধার হয়েছে বলেছে দাবি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর। ফলে পাকিস্তানে এখন টালমাটাল অবস্থা। না রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, আর না অর্থনৈতিক অবস্থা। খবরে প্রকাশ, সমস্যা সমাধানে পাকিস্তানের সেনাবাহিনী ক্ষমতা হাতে তুলে নেওয়ার কথা ভাবছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side