ডেক্স রিপোর্ট:- নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। তদন্তে উঠে এসেছে অয়ন শীলের একের পর এক দুর্নীতির কথা। একাধিক কোম্পানি, ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে টালিগঞ্জে টাকা ঢালা, বেনামে সম্পত্তি ইত্যাদি একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
অয়ন শীলের সূত্রে দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে তাঁর স্ত্রী ও ছেলেরও। নাম জড়িয়েছে শ্বেতা চক্রবর্তী নামের এক মহিলারও। যাবতীয় জল ঘোলার মাঝেই এবার মুখ খুললেন অয়ন শীলের স্ত্রী কাকলি শীল। একটি বেসরকারি সংবাদমাধ্যমে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন কাকলি। দুর্নীতির ব্যাপারে তিনি বা তাঁর ছেলে কিছুই জানতেন না বলে দাবি কাকলির।
