ময়নাগুড়ি, ১ অক্টোবর : প্রেমে প্রত্যাখ্যান হয়ে মৃত্যুর পথ বেছে নিলো প্রেমিকা। রীতিমতো সুইসাইড নোট লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল দ্বাদশ শ্রেণীর ছাত্রী ডলি রায়। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। সুইসাইড নোটের বয়ানের ভিত্তিতে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন মৃত স্কুল ছাত্রীর বাবা। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
জানা যায়, নাথুয়া হাট এলাকার ধর্মদেব রায়ের সাথে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ডলি রায়ের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় । দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক থাকলেও তাতে ফাটল দেখা যায়। আর সেই কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল প্রেমিকা। শনিবার নিজের ঘরেই আত্মঘাতী হয় ওই স্কুল ছাত্রী। বাড়ির লোক এই ঘটনা বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাঝ রাস্তায় তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। এদিকে, এই ঘটনার আগে রীতিমতো আত্মহত্যার জন্য সেই প্রেমিককে দায়ী করে তিন পাতার একটি চিঠি লিখে যায় প্রেমিকা। সুইসাইড নোটের উপর ভিত্তি করে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন মৃত স্কুল ছাত্রীর বাবা। অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। রবিবার মৃতদেহ বাড়ি নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় পরিজনরা। বাড়ির পাশের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় মৃত স্কুল ছাত্রীর।
এই বিষয়ে মৃত ডলি রায়ের বান্ধবী বলেন, " এই দুর্ঘটনা ঘটার প্রায় কয়েক ঘণ্টা আমাকে ফোন করেছিল। কিন্তূ আমাকে তেমন কিছু বলে নি। ওর প্রেমের বিষয়েও আমি কিছু জানি না।" মৃত স্কুল ছাত্রীর বাবা সুশান্ত রায় বলেন, " আমার মেয়ের সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওদের মধ্যে এখন কি হয়েছে জানি না। গতকাল ঘরের মধ্যেই এই ঘটনা ঘটায়। কিন্তূ এই ঘটনা ঘটানোর আগে একটি সুইসাইড নোট লিখে দিয়েছে।" গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
