বালুরঘাট,জয়জিৎ মহন্ত:- ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বালুরঘাটে মীন উৎসবের আয়োজন করল দুর্গাবাড়ি একাডেমী।
রবিবার বালুরঘাট সদরঘাটে দুর্গাবাড়ি একাডেমির পক্ষ থেকে একটি কর্মসূচি মধ্যদিয়ে ৫০ কিলো মাছের পোনা ছাড়া হলো আত্রাই নদীতে। মূলত নদী বাঁচাতে এবং নদীর বাস্তুতন্ত্র রক্ষা করবার লক্ষ্যে এদিন আত্রাই নদীতে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নেয় দুর্গাবাড়ি একাডেমী। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটবাসী। প্রসঙ্গত ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে বালুরঘাটের দুর্গাবাড়ি একাডেমী। সেইমতো আত্রাই নদীর বাস্তুতন্ত্র রক্ষা করার পাশাপাশি নদী বাঁচাতে রবিবার আত্রাই নদীর সদরঘাটে প্রায় ৫০ কিলো মাছের পোনা ছাড়লো দুর্গাবাড়ি একাডেমী।
