মৃত পর্যটকদের বাড়ি কলকাতার কসবা, মধ্যমগ্রাম, বারাসাত, এলাকার, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে যে মহিলা মারা যায় তার নাম প্রতিমা দে ৬১ বছর বাড়ি কসবায়, আজ মৃত মহিলার ময়না তদন্তের পর মৃতদেহটি নিয়ে কসবার উদ্দেশ্যে রওনা হবে।
ডুয়ার্সে বেড়াতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মধ্যম গ্রামের বাসিন্দা প্রতিমা দে নামে এক মহিলার। জানা গেছে রবিবার সন্ধ্যার মুখে চার মহিলা পর্যটক নিয়ে একটি জিপসি গাড়ি গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করে ফিরিছিলো।
পথে গরুমারা জাতীয় উদ্যানের মহাকাল সংলগ্ন এলাকায় উল্টো দিক থেকে আসা একটি টাটা নেক্সা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।তাতে জিপসির চার মহিলা যাত্রী গুরুতর আহত হন।চারজন কে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রতীমা দেবীকে মৃত বলে ঘোষনা করেন। বাকি আহত দের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
