Type Here to Get Search Results !

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ (বি)ব্লক সভাপতি মানিক দাসের ভূমিকায় অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ (বি)ব্লক সভাপতি মানিক দাসের ভূমিকায় অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলীয় পদ বন্টনে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে প্রশ্ন, একই অঞ্চলে দুইজন সভাপতি থাকা নিয়ে ধমক, বেঁধে দিলেন ৭ দিনের সময়সীমা




মালদা;তনুজ জৈন;০৬মে: যারা ব্যক্তি স্বার্থের কথা ভেবে তৃণমূল করছেন তারা অন্যপথ বেছে নিন। মালদার নেতাদের এমনভাবেই ধমক দিলেন অভিষেক। শুক্রবার হঠাৎই নিজের পদযাত্রা কর্মসূচির বদল করে জেলার তৃণমূল নেতাদের নিয়ে ইংরেজবাজারের সুস্থানি মোড়ে তৃণমূলের ক্যাম্প অফিসে বসে বৈঠক করেন অভিষেক। ওই বৈঠকে ডাকা হয় তৃণমূলের জেলা কমিটি, সমস্ত শাখা সংগঠনের সভাপতি, বিধায়ক এবং ব্লক সভাপতিদের। দুপুর ১২ টার কিছু পরে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘন্টা ধরে চলে এই বৈঠক। যদিও বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ জেলা নেতৃত্ব। যদিও সূত্রের খবর, জেলার যেসব নেতার কাজকর্ম নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়েছেন অভিষেক।শুধু তাই নয় মালদায় থাকাকালীন পরপর দুই দিন অভিষেকের সামনেই বিবাদে জড়িয়েছেন নেতা-কর্মীরা।আটকে পড়ে তার কনভয়। সেই নিয়েই কড়া ধমক দিয়েছেন অভিষেক। সাথে জানা গেছে হরিশ্চন্দ্রপুর ১( বি)ব্লক সভাপতি মানিক দাসের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি। একই অঞ্চলে দুইজন করে অঞ্চল সভাপতি করা নিয়ে রীতিমত ক্ষুব্ধ তৃণমূলের যুবরাজ। কত টাকার লেনদেন এমন হয়েছে প্রশ্ন তুলেছেন তিনি। সাথে সব কিছু ঠিক করার জন্য বেধে দিয়েছেন সাত দিনের সময়সীমা। যদিও এই বিষয় নিয়েও হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চাইনি। মুখে কুলুপ এটেছেন মানিক দাস নিজেও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side