Type Here to Get Search Results !

AAP in WB: দ:দিনাজপুরে পঞ্চায়েত ভোটের প্রার্থীর খোঁজে আম আদমি পার্টি


বুনিয়াদপুর;সুশোভন সিংহ:-
পশ্চিমবাংলায় সামনেই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোট,সাধারণ গ্রাম বাংলার মানুষেরা নিজেদের গ্রামের উন্নতির কল্পে পঞ্চায়েত সদস্য নির্বাচন করেন। এছাড়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পর্যায়ক্রমে নির্বাচিত করার সুযোগ পান।এই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই পশ্চিমবাংলার সরকারি দল তৃণমূল এবং বিরোধী দলগুলো নিজেদের কর্মসূচি শুরু করেছে। পশ্চিমবাংলায় সবে রাজনৈতিকভাবে কার্যক্রম শুরু করেছে আম আদমি পার্টি। 

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে আম আদমি পার্টি বর্তমানে কেন্দ্রীয় দল হিসেবে নিজেদের জায়গা পাকা করেছে। সেই সূত্র ধরেই গত দু'বছর ধরে পশ্চিমবাংলায় নিজেদের রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে দলটি। মূলত দুর্নীতিমুক্ত রাজনীতি, কাজের রাজনীতির উপর বিশ্বাস করে সাধারণ গ্রাম বাংলায় প্রচার চালাচ্ছে দলটি। দক্ষিণ দিনাজপুর জেলায় গোটা পশ্চিমবঙ্গের মতোই দু'বছর ধরে নিজেদের রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ এবং দলের বিস্তার চালিয়ে যাচ্ছে আপ। দক্ষিণ দিনাজপুরের ছয়টি বিধানসভা কেন্দ্রিক নিজেদের দলের সংগঠন কে মজবুত করার উদ্দেশ্যে এবং পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজ বুনিয়াদপুর শহরে হরিরামপুর ব্লক এবং বংশীহারী ব্লকের নেতৃত্বদের নিয়ে এক সভা আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন জেলা অধ্যক্ষ মৃত্যুঞ্জয় বসাক ও জেলা সম্পাদক বাবলু মিয়া।

প্রসঙ্গত,সামনে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটে প্রতিটি বুধে দলের জন্য প্রার্থী খোঁজ চালাচ্ছে আপ। সুত্রের খবর অনুসারে দলের নেতৃত্বদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বুথ থেকে স্বচ্ছ মনোভাপুর্ণ কাজের মানুষকে দলে যুক্ত করে পঞ্চায়েত ভোটে লড়তে আপ।

আপনার নিউজের মুখোমুখি হয়ে এই দলীয় কর্মসূচি সম্পর্কে মৃত্যুঞ্জয় বাবু বলেন সামনে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই এ সভা আয়োজন করা হয়েছিল। কর্মীদের নিজেদের পঞ্চায়েতে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে এই বার্তাও দেওয়া হয়েছে। 

তবে কি পঞ্চায়েত ভোটে আম আদমি পার্টি লড়ছে?  এ প্রশ্নের উত্তরে জেলা অধ্যক্ষ আমাদের জানিয়েছেন যে, এই বিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে। 



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side