মালদা;তনুজ জৈন;০৩মার্চ: জায়গার মালিকানা নিয়ে বিবাদ, প্রকাশ্য দিবালোকে ব্যবসাই সমিতির সভাপতির দোকান ভাঙচুর, আটক অভিযুক্ত, চাঞ্চল্য এলাকায়
ব্যবসাই সমিতির সভাপতির দোকান ভাঙচুরের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে।জমির মালিকানা নিয়ে বিবাদ।যদিও অভিযুক্তর দাবি তার জায়গা দখল করে রাখা হয়েছিল।
ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।সমগ্র ঘটনায় চাঞ্চল্য এলাকায়। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা।
হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তিন মূর্তি হলের পাশে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সংগঠনের সভাপতি ডাবলু রজকের দোকান রয়েছে।সেই দোকানের জায়গা নিয়েই বিবাদ। অভিযোগ স্থানীয় বাসিন্দা শেখ বিশু দোকানে ঢুকে ব্যাপক ভাংচুর চালান।
শেখ বিশুর দাবি জায়গাটি তার।সে ডাবলু রজক কে বারবার বলেছিল। কিন্তু তারপরেও জায়গা খালি না হয়ে সে ভাঙচুর করেছে। অন্যদিকে ডাবলু রজকের পাল্টা দাবি এই জায়গায় দীর্ঘদিন ধরে তার দোকান রয়েছে। জায়গাটি তার।ভুল রেজিস্ট্রির কারনে কোন সমস্যা হয়েছে। প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ডাবলু রজক।
হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সংগঠনের সভাপতি ডাবলু রজক বলেন, আমার দোকানে এসে ভাঙচুর করেছে। দোকানের ভেতরে বেশ কয়েকটি সিলিন্ডার জন্য সেগুলিও পাচ্ছি না।আমি তাই পুলিশকে জানিয়েছি। আমি ঝামেলা বিবেদের মধ্যে যাব না। পুলিশ প্রশাসন যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।"
অভিযুক্ত শেখ বিশু বলেন, আমি তিন দিন ধরে জানিয়ে ছিলাম।এটা আমার জায়গা দখল করে রেখেছে। সাবধান করার পরেও শুনেনি তাই ভেঙেছি।
এদিকে ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আটক করে নিয়ে যাওয়া হয়েছে শেখ বিশুকে।সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এলাকাবাসীর দাবি জায়গা দখল করলে আইন ব্যবস্থা নেবে।এইভাবে কেউ আইন হাতে নিলে প্রশাসন যাতে ব্যবস্থা নেয়।না তো বিঘ্নিত হতে পারে এলাকার নিরাপত্তা।
