জল খাবার খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, মাঝেমধ্যে একটু সাত বদলালে ভালোই লাগে।আপনার এই সমস্যার সমাধান করতেই আজ নিয়ে হাজির হয়েছি সবজি, আটা দিয়ে জিভে জল আনা জলখাবার তৈরির রেসিপি। যা মাত্র ১৫ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে।
উপকরণ:-
১. গমের আটা
২. কাঁচা আলু, গাজর, ক্যাপসিকাম
৩. কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি
৪. পাতিলেবুর রস
৫. আদা বাটা, রসুন বাটা
৬. চালের গুঁড়ো
৭. হলুদ গুঁড়ো,গরম মশলা গুঁড়ো
৮. জিরে, হিং
৯. চাট মশলা, আজোয়ান
১০. পরিমাণ মত নুন
১১. রান্নার জন্য তেল
প্রণালী:-
প্রথমে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর তার সাথে ক্যাপসিকাম কুচি, আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা কুচি, এক চিমটি হিং, গরম মসলা, হলুদ গুঁড়ো আর অর্ধেক পাতি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে নিতে হইব।
তারপর কাঁচা আলু আর গাজর গ্রেট করে নিয়ে ওই সবজি মশলা মিক্সের মধ্যে মিশিয়ে নিয়ে আলাদা করে রাখতে হবে।
মশলা তৈরী করে রেখে আটা নিয়ে তাতে পরিমাণ মত নুন, আজব আর সামান্য তেল (চাইলে ঘি ব্যবহার করতে পারেন) দিয়ে আটা মেখে নিতে হবে।
এবার একটা পাত্রে আধ গ্লাস মত জল নিয়ে তাতে নুন, লঙ্কাগুঁড়ো, চাট মশলা আর চালের গুঁড়ো মিশিয়ে একটা পাতলা মশলার গোলা মত তৈরী করে নিতে হবে। মেখে রাখা আটা দিয়ে লেচি বানিয়ে তা দিয়ে প্রথমে রুটির মত করে বেলে নিতে হবে।
একটা রুটি রেখে তাতে সামান্য জল ছড়িয়ে দিয়ে তারপরে যে সবজি মিক্স তৈরী করা হয়েছিল সেটা ভালো করে ছড়িয়ে দিতে হবে।
তারপর আবারও ওপরে আরেকটা রুটি দিয়ে তার ওপরেও সামান্য জল ছড়িয়ে তারপরে সবজি মশলা দেওয়ার পর ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে রোল মত পাকিয়ে নিতে হবে।
এবার এই রোলটিকে কড়ায় ফুটন্ত জলের মাঝে একটা স্ট্যান্ড দিয়ে ৫-৭ মিনিট বসিয়ে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে সেটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে সেটাকে পাউরুটির মত একটু মোটা মোটা টুকরো করে কেটে নিতে হবে।
এবার এই সেদ্ধ হওয়া স্যান্ডউইচের মত টুকরো গুলোকে চালের গুঁড়ো ও মশলা দিয়ে তৈরী গোলায় ডুবিয়ে কড়ায় গরম তেলে ফ্রাই করে তেল ঝরিয়ে নিলেই জিভে জল আনা সুস্বাদু জলখাবার তৈরী।