Type Here to Get Search Results !

বাঙালি ছেলে প্রাঞ্জল বিশ্বাসের গান শুনে কেঁদে ফেললেন হিমেশ! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

সুপার সিঙ্গার সিজেন টু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই প্রতিযোগিতায় ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েরা প্রতিযোগিতায় ভাগ নিয়েছে।“সনি লিভ অ্যাপ” এ আপলোড হওয়া গানের ভিডিওর মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ট্যালেন্ট। সোশ্যাল মিডিয়ায় এই খবর আসতেই দর্শকদের মনে উত্তেজনার শেষ ছিল না।

দর্শকেরা অধির আগ্রহে বসে রয়েছেন সুপার সিঙ্গার সিজন টু দেখার জন্য।এবারের “সুপারস্টার সিঙ্গার সিজন ২” এর সবচেয়ে বড় চমক হল এই প্রতিযোগিতার মেন্টররা। “সুপারস্টার সিঙ্গার সিজিন ২” এর মেন্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে “ইন্ডিয়ান আইডল ১২” এর জনপ্রিয় ফাইনালিস্টদের। এই তালিকায় আছেন সবার প্রিয় “অরুদ্বীপ” ও। তবে তারা এবার জুটি হিসেবে নয়, বরং দেবেন একে অপরকে টক্কর। এই শো এর চার মেন্টর হলেন- অরুনিতা কাঞ্জিলাল, পবনদ্বীপ রাজন, সাইলি কাম্বলে ও মোহাম্মদ দানিশ। এছাড়াও “ইন্ডিয়ান আইডল ১০” এর বিজয়ী “সালমান আলী”ও থাকবেন তাদের সাথে মেন্টর হিসেবে।

সম্প্রতি ইউটিউব থেকে আবারও ভাইরাল হল একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল প্রাঞ্জলকে কিশোর কুমারের গাওয়া “রুক জানা নেহি” গানটি গাইতে।কিশোর কুমারের গাওয়া এমন কঠিন একটি গান প্রাঞ্জল আবারো অনায়াসেই মঞ্চে গেয়ে দিল। প্রাঞ্জলের গান শুনে মঞ্চে কাঁদতে বাধ্য হলেন বিচারক হিমেশ রেশমিয়া। হিমেশ রেশমিয়ার চোখ থেকে অঝোরে জল পড়ল।এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিখ্যাত ও শিল্পী আনান্দজি। মঞ্চে আনান্দজি প্রাঞ্জলের গান শুনে পুরো মুগ্ধ হয়ে পড়লেন। তিনি বিভোর হয়ে প্রাঞ্জলের গান শুনছিলেন। 

তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জাবেদ আলী ও আলকা ইয়াগ্নিক।এদিকে মঞ্চে উপস্থিত ছিলেন প্রাঞ্জলের মা তিনি ছেলের গান শুনে মুগ্ধ হয়ে গেলেন। তবে ভক্তদের মতে প্রাঞ্জল একটু এক ধরনের গান বেশি গায় কিন্তু এদিকে পাঞ্জাবের ছেলে মানি অনেক ধরনের গান গাইতে পারে। তাই এবারে বিজেতা কে হতে চলেছে তা দেখার জন্য সুপারস্টার সিঙ্গার দেখতে হবে। এই ভিডিওটি মাত্র আটদিন আগেই আপলোড করা হয়েছে, TREND WALA নামের ইউটিউব চ্যানেল থেকে। ২৫ হাজার মানুষ বর্তমানে এই ভিডিওটি দেখেছেন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side