ইসলামপুর:- রাজ্যে একাধিক স্কুল বন্ধের সিদ্ধান্ত সহ জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল ও শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবীতে সারা বাংলা ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ডিএসও।
আগামী ১০ মার্চ সারা বাংলা ধর্মঘটের সমর্থনে ইতিমধ্যেই জোড়দার প্রচার সংঘটিত করছে অল ইন্ডিয়া ডিএসও।
ইসলামপুরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন, পোস্টারিং ও পথসভার মধ্য দিয়ে সারা বাংলা ধর্মঘটের সমর্থনে প্রচারে নেমেছে অল ইন্ডিয়া ডিএসও। জানা গিয়েছে, রাজ্যে ৮২০৭টি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এই সিদ্ধান্ত নিছকই একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কেন্দ্রের জাতীয় শিক্ষা নীতি ২০২০ এর অঙ্গ হিসেবে রাজ্য সরকারের প্রয়োগ মাত্র।
এছাড়াও শুন্যপদে শিক্ষক নিয়োগের দাবীতে আগামী ১০ মার্চ সারা বাংলা ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ডিএসও। অল ইন্ডিয়া ডিএসও'র ইসলামপুর লোকাল কমিটির সম্পাদক মহুয়া সরকারের নেতৃত্বে ধর্মঘটের সমর্থনে ইসলামপুর মহকুমা জুড়ে প্রচার চালানো হচ্ছে।
