বর্তমানে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি ইন্টারনেটে ঝড় তুলেছে এবং নেটিজেনরা এর সমাধানের মাধ্যমে নিজেদের অতৃপ্ত ইচ্ছা পূরণ করতে চাইছে। এছাড়া বিনোদনের একটি উৎস করে তুলেছে। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে লুকিয়ে রয়েছে তিনটি প্রাণী।
অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে আপনার বুদ্ধিমত্তা এবং পর্যবেক্ষণ দক্ষতা পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়। এটি বিনোদনের মাধ্যম হলেও কারো কারো ক্ষেত্রে দক্ষতার পরীক্ষা হিসেবে কাজ করে। অন্যদিকে বিজ্ঞানীদের মতে, দৃষ্টিভ্রম হল আমাদের মস্তিষ্কের কার্যকারিতা পরীক্ষা করার একটি ভালো উপায়।
গবেষণায় আমাদের মস্তিষ্ক এই অপটিক্যাল ইলিউশনের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং মস্তিষ্কের কোন অংশটি বেশি ব্যবহার হয় তা বোঝা যায়। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন একটি সুন্দর সমুদ্র তীরবর্তী এলাকা। দূর দূরান্তের যাত্রী ও পণ্য পৌঁছে দিতে জাহাজগুলো চলেছে তাদের পথে। তবে এরই মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে একটি হরিণ, শিয়াল ও পাখিটি।
ইতিমধ্যেই যারা খুঁজে পেয়েছেন মানতেই হবে তারা জিনিয়াস এবং তাদের চোখ সত্যি তীক্ষ্ণ। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই চিত্রটিতে একটি হরিণ, একটি শিয়াল ও একটি পাখি সমুদ্র উপকূল উপভোগ করছে। সমস্ত প্রাণী গুলি এক জায়গায় নেই এবং ছবিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি এখনো খুঁজে না পান তাহলে আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।
হরিণটি রয়েছে ঠিক পাথরের মাঝখানে এবং কুঁড়ে ঘরের দিকে পা করে রয়েছে। শিয়ালটি চিত্রের ডানদিকে পাথরের উপর এবং হরিণের বিপরীত দিকে ছুটছে। এটি হরিণের বাম দিকে রয়েছে। অনেকেই দাবি করেছেন পাখিটি ফ্ল্যামিঙ্গো। এই পাখিটি ঝোপঝাড়ের কাছে চিত্রের বাম দিকে রয়েছে।