Type Here to Get Search Results !

রোগী দেখা ছেড়ে নার্স-ওয়ার্ড বয়রা নাচছে, আবার নাচের স্টেপ দেখাচ্ছে ডাক্তার! লেখিকাকে প্রণাম, দর্শকদের কটাক্ষ ‘এক্কা-দোক্কা’কে

স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কা।যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক এবং সোনামণি সাহা।সম্প্রতি আরো একজন অভিনেতার এন্ট্রি হয়েছে এই ধারাবাহিকে। এই ধারাবাহিকে প্রবেশ করেছেন ডঃ গুহ, যার চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন।স্বাভাবিকভাবেই প্রতীক এবং সোনামণি ধারাবাহিকে আসতে ‘মোহর’ প্রেমীদের সোনায় সোহাগা। দীর্ঘদিন ধরে উভয়ের ভক্তরা চাইছিলেন তারা যাতে আবার ফিরে আসেন এবং অভিনেতা অভিনেত্রী হিসেবে জুটি বাঁধেন।

লীনা গাঙ্গুলী তবে এবারে সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। আর পোখরাজমুক্তদের মুখ ভার প্রতীক আসার পর থেকেই। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে ডক্টর গুহ একজন রাগীদাচারের মানুষ। তবে দর্শকদের এই চরিত্রটি বেশ মনে ধরেছে।এতদিন সোশ্যাল মিডিয়ায় কোন জল্পনা হয়নি এই চরিত্রকে নিয়ে তবে এবার সংবাদ শিরোনামে উঠে এলো এক্কাদোক্কা।

সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখানো হয়েছে হাসপাতালের নার্স এবং কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর সেখানে তারা সময় করে নাচ প্র্যাকটিস করছে। হাসপাতালের নার্স থেকে ওয়ার্ড বয় প্রত্যেকে নাচ করছে যা দেখে চরম কটাক্ষের শিকার এই ধারাবাহিক সোশ্যাল মিডিয়াতে।

আসলে দর্শকের একাংশ মনে করছেন কোন হাসপাতালে রোগীকে দেখাশোনা ছেড়ে দিয়ে নার্স বা ওয়ার্ড বয়রা নাচ প্র্যাকটিস করে। আবার তাদের নাচের ট্রেনিং দিচ্ছে ডাক্তার নিজে। এসব দেখে ট্রোলের মুখে পড়েছে লীনা গাঙ্গুলির ধারাবাহিক। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে এই ধারাবাহিকের এরূপ কান্ড দেখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side