Type Here to Get Search Results !

মহাগুরু মিঠুন চক্রবর্তী আসতেই টিআরপি তালিকায় শীর্ষে ডান্স বাংলা ডান্স! অনেক পিছিয়ে অন্যান্য রিয়েলিটি শো গুলি

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো হল দিদি নাম্বার ওয়ান। এই অনুষ্ঠান দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহ করে বসে থাকেন।প্রসঙ্গত দীর্ঘদিন ধরে জনপ্রিয় টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করে আসছেন জি বাংলার পর্দায়।

যাই হোক নানা কারণে তর্ক বিতর্ক তৈরি হলেও দিদি নাম্বার ওয়ান কে টিআরপির প্রথম স্থান থেকে কখনোই টোলানো যায়নি।তবে এবার সকলকে চমকে দিয়ে জি বাংলার ডান্স বাংলা ডান্স উঠে এলো টিআরপি তালিকার প্রথম স্থানে। প্রসঙ্গত জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়, শুভশ্রী গাঙ্গুলী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের আসনে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে।

তিনি ফিরে আসতেই জি বাংলা ডান্স বাংলা ডান্সের মঞ্চে যেন এক নতুন চমক ফিরে এসেছে।সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকার ফলাফল দারুন চমকে দিয়েছে নেটদুনিয়ার বাসিন্দাদের। তবে আগামী সপ্তাহগুলিতে রচনা ব্যানার্জি এবং মিঠুন চক্রবর্তীর দ্বৈরথে কে জয় লাভ করেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side