সম্প্রতি প্রকাশ্যে এসেছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ওয়েব সিরিজ ইন্দুবালার ভাতের হোটেল। সেই লুক সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে।প্রসঙ্গত এই ওয়েব সিরিজের বৃদ্ধা বয়সে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।
নেট দুনিয়ার অধিকাংশ বাসিন্দারাই দেখে ফেলেছেন পাশাপাশি বয়সকে ঠিকভাবে ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার জন্য অভিনেত্রীকে কতটা প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল সেই দৃশ্যে। তবে নেটিজেন্দের একাংশকে টলিউডে যথেষ্ট অভিজ্ঞ এবং বর্ষীয়ান অভিনেত্রীরা থাকতেও তরুণী অভিনেত্রীরাই বৃদ্ধা চরিত্রে অভিনয় করছেন এ নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল।
অবশেষে গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা গেল স্বর্ণযুগের নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায়কে। এদিন এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে দুই নায়িকাই এক বাক্যে জানিয়েছেন গোটা বিষয়টি নির্ভর করে নির্মাতাদের উপরে।
এর পাশাপাশি তারা মনে করছেন কোন তরুণী অভিনেত্রী যদি বৃদ্ধা চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য হন তাহলে সেখানে আপত্তির কিছু নেই বলেই।কোন তরুণী অভিনেত্রী যদি বৃদ্ধা চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য হন তাহলে সেখানে আপত্তির কিছু নেই বলেই। এই ওয়েব সিরিজ নিয়ে অনুরাগদের মধ্যে বেশ দারুন উত্তেজনা আছে।