বাংলাদেশ,আপনার নিউজ:- গ্রামবাংলার এক সময়ের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা লাঠিখেলা। গ্রামে গ্রামে এ খেলার প্রচলন থাকলেও এখন আর তেমন একটা চোখে পড়ে না। তবে বাংলাদেশের মেহেরপুরের গাংনী উপজেলার কল্যানপুর গ্রামের মানুষ এখনও সে ঐতিহ্য ধরে রেখেছে।
প্রবীণ লাঠিয়ালদের উদ্যোগে গাংনী উপজেলার কল্যানপুর গ্রামে আয়োজন করা হয় এ খেলার প্রতিযোগিতা।
ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভিড় জমায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ। ঢোলের তালে তালে লাঠি চালানোর কলাকৌশল প্রদর্শন করেন লাঠিয়ালরা। লাঠি দিয়ে নিজেকে রক্ষা, নিজের সম্পদ রক্ষাসহ শত্রু পক্ষকে ঘায়েল করার কৌশলও প্রদর্শিত হয় এ খেলায়। লাঠি ঘুরিয়ে নেচেগেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন নবীন-প্রবীণ লাঠিয়ালরা।
গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম জানান,এখন সুস্থ বিনোদনের খুবই অভাব। এমন লাঠিখেলার আয়োজন সত্যিই মুগ্ধ করেছে। ভবিষ্যৎ প্রজন্মকে আকাশ সংস্কৃতি থেকে রক্ষা করতে এমন আয়োজন কাজে লাগবে।
লাঠিখেলা প্রতিযোগিতার সভাপতি, আয়োজক ও পরিচালক বলেন, এ আয়োজনকে ঘিরে এলাকার মানুষ বেজায় খুশি। গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং সুস্থ বিনোদনে নিয়মিত লাঠিখেলা আয়োজনের উদ্যোগ নিয়েছেন। এ আয়োজনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দেখুন সেই ভিডিও -
