বাংলাদেশ,পটুয়াখালী;মোঃ আলী হোসেন মোল্লা:- পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় একটি স্কুলের লাইব্রেরী কক্ষে খসে পড়েছে পলেস্তারা। রবিবার সকাল ১১টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের এহাকিম মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে ক্রিড়া অনুষ্ঠানের মিটিং চলাকালিন সময় খসে পড়েছে পলেস্তারা।
ভবনের ভিম ভেঙে রড বেরিয়ে গেছে। প্রায়ই শিক্ষার্থীদের শরীরে খসে পড়েছে পলেস্তরা বালি। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। সেখানে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব মাস্টার বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা হলেও ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ক্লাস নিতে বাধ্য হচ্ছি। শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও ঝুঁকিতে আছি। এ অবস্থায় প্রতিষ্ঠানে ঠিকমতো পাঠদান কার্যক্রম পরিচালনা করা কষ্টকর হয়ে পড়ছে। এবং আজকে অল্গের জন্য বেছে গেছি।
এমন অবস্থায় চলতে থাকলে ভবিষ্যতে শিক্ষার্থীরা কমে যাবে বলে মনে করি।অভিভাবক এ বিষয় জানতে পারলে তাদের ছেলে মেয়েদের বিদ্যালয় পরতে দিবা কিনা সেটা নিয়ে ভাবছি।
যথাযথ কর্তৃপক্ষে অনুরোধ করব তারা যেন বিষয় টি দ্রুত সু নজরে দেখেন।
