Type Here to Get Search Results !

বাংলাদেশের আমতলীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হল


বাংলাদেশ; মোঃ আলী হোসেন মোল্লা:- 
বরগুনার আমতলীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাক্তার ডা: সুমন খন্দকার, আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার , উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম ,আলহাজ্ব নুরুণল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রিপন, , সোহেলী পারভীন মালা, অ্যাড এইচ এম মনিরুল ইসলাম মনি , সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মো: আব্দুল মান্নান ,আমতলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কবির দেওয়ান, প্রেসক্লাব সভাপতি খাযরুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়নের হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকন,মোফাস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মনির হোসেন । 


সভায় আরো উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রশাসনের সকল সরকারী প্রতিষ্ঠানের প্রধানগনও আইনশৃংখলা বিষয়ক কমিটির সদস্যরা। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম আমতলী উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলের স্ব-স্ব জায়গা থেকে পুলিশ বাহিনীকে সর্ব প্রকার সহায়তা করার জন্য অনুরোধ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side