মালদা;তনুজ জৈন;২৭ফেব্রুয়ারী: কাজ করবেন না অথচ পদ ধরে থাকবেন,দলে সেই পঁচা আলুদের জায়গা নেই, মালতীপুরে দলের কর্মী সভা থেকে হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির
কাজ না করলে দলে জায়গা নেই, দলীয় কর্মীদের একাংশ কে করা বার্তা জেলা তৃণমূল সভাপতির। পচা আলু বলে কটাক্ষ। সোমবার মালদহের মালতীপুর বিধানসভার সামসিতে দলীয় কর্মীসভা থেকে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি।
মঞ্চ থেকে নাম না করে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি ও চেয়ারম্যানদের কড়া হুশিয়ারি ছুঁড়েন তিনি। তিনি বলেন, যদি দেখা যায় কোন অঞ্চল কমিটির সভাপতি বা চেয়ারম্যান সক্রিয় ভূমিকা পালন করছেন না, তাহলে সেই সভাপতি সম্পর্কে চিন্তা-ভাবনা করতে হবে। ব্লক সভাপতিরা এম এল এ দেরকে সাথে নিয়ে ঠিক করে নিতে হবে নির্বাচনের আগে এইসব সভাপতিদেরকে রাখা যাবে কিনা।
আপনি এক বস্তা আলু বাড়িতে নিয়ে গেছেন দেখেন নি তার মধ্যে কখন দুটা আলো পচে গেছিল। মায়া করছে গৃহিণী আলু দুটো বের করা যাবে না। পচা আলু কেটে যদি কিছু পাওয়া যায়, থাক। চার দিন পর গৃহিণী যখন বস্তা খুলে দেখছেন তখন দেখতে পাচ্ছেন যে, ওই দুটো আলু আর্ধেক বস্তা আলু কে পচিয়ে দিয়েছে। গৃহিনী যদি এই দুটো আলো বের করে দিতেন তাহলে বস্তার অর্ধেক আলু পোচতোনা। যারা কাজ করছে না তাদের নাম কমিটি থেকে বাদ দিয়ে দিন। অলস মানুষের জায়গা তৃণমূলে নয়।
তার এই বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে আব্দুর রহিম বক্সি বলেন আমরা কিছু মানুষকে লক্ষ্য করছি দলে থেকে দলের কাজ করছেন না। তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি।
যদিও তৃণমূল জেলা সভাপতি এই বক্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, নিচু তলার কর্মীদেরকে তৃণমূল গুরুত্ব দেয় না, প্রয়োজন ফুরোলে ছুঁড়ে ফেলে দেয়। তৃণমূল জেলা সভাপতি বক্তব্য তার প্রমাণ। তাই যারা, একনিষ্ঠ তৃণমূল কর্মী তাদের ভাবার সময় এসেছে তারা তৃণমূল করবেন কিনা।
জেলা তৃণমূল সভাপতি এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। চা চলে ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি তথা মালদা জেলা কমিটির সদস্য আঞ্জারুল হক বলেন, জেলা তৃণমূল সভাপতি টাকার ভাগ পাচ্ছেন না ভাগ ব্লক সভাপতি। তাই টাকার ভাগ থেকে বিরত থাকার কারণেই এই ধরনের মন্তব্য।
রাজ্যে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মাথাচারা দিচ্ছে দলের গোষ্ঠী দ্বন্দ্ব। ভোট যত এগিয়ে আসছে ততই অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত শাসক দল তৃণমূল। এবার গোষ্ঠীদ্বন্দ্ব কে দূর করতে ব্লক সভাপতি অঞ্চল সভাপতিদের কড়া দাওয়াই দিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। এখন দেখার বিষয়, জেলা তৃণমূল সভাপতি এই দাওয়াই কতটা কাজে লাগছে ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যানদের।
