দক্ষিণ দিনাজপুরের Kushmandi ব্লকে তিন দফা দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল আদিবাসী সেঙ্গেল অভিযান কুশমন্ডি ব্লক কমিটি।
বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা কুশমন্ডি বিডিও অফিসে গিয়ে আদিবাসী সমাজে প্রচলিত মাঝি পরগানা প্রথার সংস্কার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সংগঠনের অভিযোগ, স্ব-শাসন ব্যবস্থার নামে বহু ক্ষেত্রে অগণতান্ত্রিক প্রথা ও সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে। বিশেষ করে মাঝি পরগানা ব্যবস্থায় শিক্ষিত ব্যক্তি ও মহিলাদের মতামত ও অংশগ্রহণ সীমিত হয়ে পড়ছে বলে দাবি সংগঠনের।
আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী যেকোনও প্রথা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। সমাজের সার্বিক উন্নয়ন ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকারও দাবি জানানো হয়েছে।
এদিন সংগঠনের সভাপতি Pradip Murmu সহ অন্যান্য সদস্যরা বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন।
