দিলদার আলী : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালিকামড়া গ্রাম পঞ্চায়েতের কালিকামড়া বাসস্ট্যান্ড এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সাধারণ মানুষের জন্য আইনি পরামর্শ শিবিরের আয়োজন করা হয়। এদিন বহু সাধারণ মানুষ তাঁদের সমস্যা নিয়ে উপস্থিত হন এবং করণীয় সম্পর্কে বিস্তারিত আইনি পরামর্শ গ্রহণ করেন।
গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী সাহাজাহান আলী উপস্থিত থেকে ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, নাম বাদ যাওয়ার কারণ এবং পুনরায় নাম অন্তর্ভুক্ত করার আইনি প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে অবহিত করেন। তিনি জানান, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে আইনি পদ্ধতির মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সহেল সাহিদি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যরা সহ এলাকার বহু সাধারণ মানুষ।
আইনি পরামর্শ শিবিরের মাধ্যমে ভোটার তালিকা সংক্রান্ত সমস্যায় পড়া মানুষদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হয়।


