গঙ্গারামপুরে ভোটের আগে প্রচারে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। রবিবার মহাদেবের মাথায় জল ঢেলে আশীর্বাদ নিয়ে শুরু করলেন তাঁর প্রচার কর্মসূচি।
দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ক্রমশে বেড়ে চলেছে বিধানসভা ভোটকেন্দ্রিক রাজনৈতিক প্রচার। প্রতিটি দল নিজেদের প্রার্থীর সমর্থনে সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ছে নির্বাচনী প্রচারে। এমনই চিত্র ধরা পরল রবিবার সকালে গঙ্গারামপুরে। এদিন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাস সকালে মহাদেবের পূজো দিয়ে শুরু করেন রবিবাসরীয় ভোটের প্রচার।
আরও পড়ুন :- কুশমন্ডিতে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ, গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ৯০টি পরিবার
দলীয় সূত্রে জানা গেছে এদিন তিনি গঙ্গারামপুর বিধানসভার 6 নং গঙ্গারামপুর অঞ্চলের নয়াবাজারের বিভিন্ন বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার চালান। এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধাগুলো সাধারণ ভোটাদের কাছে তুলে ধরেন।
উল্লেখ্য গতকাল অর্থাৎ শনিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সুবিশাল রেলি করে বালুরঘাটে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন গৌতম দাস। আর তারপরের দিন অর্থাৎ আজ থেকে ভোট প্রচারের গতি দ্বিগুণ করেছেন তৃণমূল প্রার্থী। জেলার রাজনৈতিক বিশ্লেষকদের মতে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে প্রচার এবং জনসংযোগের বিষয়ে অন্যান্য দলের প্রার্থী থেকে অনেকটাই এগিয়ে গৌতম দাস।


