Type Here to Get Search Results !


 

উত্তর দিনাজপুরে ৯টি বিধানসভায় মোট ২২৪৯টি বুথ – নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি

আসন্ন নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলায় প্রশাসনের পক্ষ থেকে জোর প্রস্তুতি শুরু হয়েছে। জেলার ৯টি বিধানসভা কেন্দ্র জুড়ে মোট ২২৪৯টি ভোটগ্রহণ কেন্দ্র (বুথ) নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

uttar dinajpur election booth list

নির্বাচন কমিশনের নির্দেশ মতোই বুথে বুথে পাঠ নম্বর এবং বিএলও'র তথ্য লেখার কাজ চলছে উত্তর দিনাজপুরে। জেলার ৯ টি বিধানসভা এলাকায় মোট ভোটারগ্রহণ কেন্দ্র তথ্য বুথ সংখ্যা ২২৪৯ টি। 

নির্বাচনের ভোটারগ্রহণ কেন্দ্র হিসেবে স্কুল বা সরকারি ভবনের ঘর ব্যবহার করা হয়। সাধারণ মানুষ তথ্য ভোটারদের কাছে যা বুথ নামেই পরিচিত। নির্বাচন কমিশনের নিয়মে প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথ পরিচিতির জন্য নিজস্ব নম্বর রয়েছে। পাশাপাশি, প্রতিটি বুথের জন্য নির্দিষ্ট ভাবে একজন দায়িত্ব প্রাপ্ত বুথ লেভেল অফিসার তথ্য বিএলও আছেন। বিধানসভা নির্বাচন-২০২৬ ঘিরে প্রতিটি বুথের মূল প্রবেশ পথে সকলের নজরে আসবে, এমন স্থানে দেওয়ালে ওপর বুথের পরিচিতি সম্পর্কিত তথ্য লেখা হচ্ছে।এমনি চিত্র দেখা গেলো কালিয়াগঞ্জের বুথে বুথে পাঠ নম্বর এবং বিএলও'র তথ্য লেখার কাজ চলছে।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side