Type Here to Get Search Results !


 

Malda News || 'আগে ভোটার,পরে ভোট'স্লোগান তুলে মালদার রাজপথে নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চ


মালদা: কোন ভোটারকে বিচারাধীন রাখা চলবে না। খসড়া ভোটার লিস্ট অনুযায়ী সমস্ত মানুষকে ভোটাধিকার দিতে হবে-মঙ্গলবার এমনটাই দাবী তুলে মালদায় পথে নামলেন সাধারণ নাগরিকরা। নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের ব্যানারে মিছিল করলেন মালদা শহরের বুকে। 

মিছিল শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে। যা শহরের বিভিন্ন পথ ঘুরে জেলাশাসকের দপ্তরের উদ্দেশ্যে মার্চ করে। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের সদস্য মাজিদুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, মালদার বহু মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে। যার অঙ্গ হিসেবে কোন কারণ না দর্শিয়ে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়েছে। এছাড়াও জেলার বহু মানুষকে বিচারাধীন তালিকায় রাখা হয়েছে। যা তারা মানতে নারাজ। তাদের দাবী একটাই খসড়া ভোটার তালিকা অনুযায়ী সমস্ত মানুষকে ভোটারধিকার দিতে হবে। এই দাবীতে আজ তারা মিছিল করলেন। মিছিলের পর ডেপুটেশন জমা করবেন জেলাশাসকের নিকট।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side